সময়:
শিরোনাম :
বাংলা নববর্ষে মানবিকতার আহ্বান—কুষ্টিয়ায় এসকে টেলিভিশনের বর্ণাঢ্য আয়োজন কুষ্টিয়ায় ইক্ষু রোপণ কার্যক্রমের উদ্বোধন, সুগার মিল চালুর দাবিতে নতুন আশার সঞ্চার মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহারের আশা আইন উপদেষ্টার প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন্ড শেষ সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিটরস অ্যালায়েন্সের অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ ‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার ৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত বদলে যাওয়া ক্যাম্পাস বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে
ad728

কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন কমিটি অনুমোদন

রিপোর্টারের নাম: sktvbd
  • সংবাদ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী পেশাজীবী দলের নতুন কমিটি অনুমোদন


কুষ্টিয়া প্রতিনিধি : 
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুষ্টিয়া জেলা শাখার ৬৯ সদস্য বিশিষ্ট নির্বাহী  কমিটি অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (৩১ জুলাই) ঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় নেতৃবৃন্দের স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, কুষ্টিয়া জেলা কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এ কে এম আশিক উল্লাহ। তাঁর সুপারিশের ভিত্তিতে জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো.শহিদুল ইসলাম রাসেল স্বাক্ষরির ৬৯ সদস্যের কুষ্টিয়া জেলার নির্বাহী কমিটি অনুমোদন করা হয়। অনুমোদিত কুষ্টিয়া জেলা কমিটিতে ই.বি'র উপ পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ শহিদুল ইসলাম শহীদকে সভাপতি, কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক পারভেজ মাজমাদারকে সিনিয়র সহ-সভাপতি, কুষ্ঠিয়া চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক নিলুফা আক্তারকে সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোহেল খন্দকারকে যুগ্ম সাধারণ সম্পাদক, সহযোগী অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মোঃ সোহেল রানাকে সহকারি সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী খালিদ বিন শওকতকে প্রচার সম্পাদক, এ্যাড. মনিরা খাতুনকে সহকারি প্রচার সম্পাদক, বিদ্যুৎ ঠিকাদার মোঃ মাহাতাব উদ্দিন আহমেদকে দপ্তর সম্পাদক, ব্যবসায়ী মোঃ ওহিদুল ইসলামকে সহকারি দপ্তর সম্পাদক ও এ্যাড. আশরাফ আলী যাদু কে কোষাধক্ষ্য করে কুষ্টিয়া জেলার পেশাজীবী দলের ৬৯ সদস্যের নির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, আগামী তিন মাসের মধ্যে কুষ্ঠিয়া জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে কুষ্ঠিয়া জেলা কমিটি অনুমোদনের সময় জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস মাহবুব, কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এস. এম. মুসা, কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ আরফিন ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত মোঃ সাইফুল ইসলাম হীরক,  পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. নজরুল ইসলাম খান বাবু, রাজশাহী জেলা কমিটির সভাপতি ড. মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার ফারুক হোসেন, নাটোর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ আল আসাদ বিন সাইদ ও সাধারণ সম্পাদক মোঃ নবীন উদ্দিন ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রচার সম্পাদক মোঃ আঃ খালেক খান নবনির্বাচিত কুষ্ঠিয়া জেলা জাতীয়তাবাদী পেশাজীবি দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহীদ ও সাধারণ সম্পাদক নিলুফা আক্তার এবং কমিটির অন্যান্য সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। অভিনন্দন বার্তায় তারা আশা প্রকাশ করেন, কুষ্ঠিয়া জেলার নবগঠিত কমিটির, নতুন নেতৃত্ব কুষ্ঠিয়া জেলার সকল পেশাজীবীদের অধিকার প্রতিষ্ঠা, সংগঠনকে গতিশীল, বেগবান, সুসংগঠিত করা ও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।৩১ জুলাই শুক্রবার সন্ধায় কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির সদস্য সচিব জনাব প্রকৌশলী জাকির হোসেন সরকার কে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান পরে বিএনপির সদস্য সচিব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কে ফুলের মালা দিয়ে বরণ করে নেন এবং কুষ্টিয়ার সকল উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করে কুষ্টিয়া কে আরও উন্নত করার আহ্বান জানান।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300